ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এসএ গেমসে যাওয়া আরও দুই বাংলাদেশি হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 1:51 PM

এসএ গেমসে যাওয়া আরও দুই বাংলাদেশি হাসপাতালে

এসএ গেমসে যাওয়া আরও দুই বাংলাদেশি হাসপাতালে

এসএ গেমসে স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়ার পরে ব্লু ক্রস হাসপাতালে যেতে হল আরও দুই বাংলাদেশির। তাইতো আরও একটি নিশ্চিত পদকের আশা শেষ হয়ে গেলো অ্যাথলেট জহির রায়হানের অসুস্থতার কারণে। ৪০০ মিটারে যুব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা জহির রায়হান এবার ফেবারিট ছিলেন এসএ গেমসের এই ইভেন্টে।

কিন্তু ৪০০ মিটার হিটে তৃতীয় হয়ে ফাইনালে উন্নীত হলেও চূড়ান্ত দৌড়টা দিতে পারেননি তিনি। তার আগেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন তিনি। যার ফলে, তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্লু ক্রস হাসপাতালে। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক পবন রাওয়াল বলেন, ‘জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেয়ার অনুমতি দিতে পারছি না।’ শুধু জহির রায়হানই নন, একই সমস্যায় ভূগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আরেক অ্যাথলেট আবু তালেব মাস্টারকেও। ৪০০ মিটার হিটে তিনি হয়েছিলেন অস্টম। ফাইনালে দৌড়ানোর সুযোগও মিলেছিল তার। কিন্তু জহির রায়হানের মতোই শ্বাসকষ্টে ভুগতে থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হয় ব্লু ক্রস হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং ডাক্তারের কাছ থেকে ফাইনালে খেলার অনুমতিপত্র মেলেনি তারও। বাংলাদেশ টিম কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে, দুজনই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status