ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রথম ক্রাশ খেলেন’ শবনম ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 6:04 PM

প্রথম ক্রাশ খেলেন’ শবনম ফারিয়া

প্রথম ক্রাশ খেলেন’ শবনম ফারিয়া

ক্রিকেটপাগল শবনম ফারিয়া। ছোট থেকেই ক্রিকেট ভালোবাসেন। আর এই অঙনের মানুষকেও কিছুটা! তবে যাকে দেখে প্রথম ক্রাশ খেয়েছেন তিনি। জানা গেল সেই নামটা।

মাশরাফি বিন মুর্তজা। কী চমকে গেলেন? চমকে গেলেও এটাই সত্য। টাইগারদের ওয়ানডে দলনেতার ওপরই ক্রাশ খেলেন শবনম ফারিয়া। তার ইনস্টাগ্রাম ঘেঁটে পাওয়া গেল এমন তথ্য।

যেখানে শবনম একটি ছবি আপলোড দিয়ে তার ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ক্রাশ।’ ছবিটির পেছনের ব্যাকগ্রাউন্ডে মাশরাফির ছবি। তাতেই পরিষ্কার যে শবনমের প্রথম ক্রাশ ম্যাশ!

উল্লেখ্য, শবনম ফারিয়া। তিনি একাধারে একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। মূলত বাংলা নাটকে অভিনয় দিয়েই লাইমলাইটে আসেন। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে শুরু হয় তার বড় পর্দার পথচলা।

যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারও ঝুলিতে পুরেছেন।

১৯৯০ সালের ৬ জানুয়ারি ঢাকায় জন্ম ফারিয়ার। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। পৈতৃক নিবাস চাঁদপুরের মতলবে।

তার পিতা একজন ডাক্তার এবং মাতা গৃহিনী। ২০১৮ সালে এশিয়াটিক জে ডব্লিউটি’র ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status