‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু’।বাংলাদেশসহ সারা বিশ্বে যখন করোনা আতঙ্কে আশে পাশে ক্ষুধার্ত ও হতদরিদ্র মানুষদের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার অনন্ত চেষ্টার খণ্ড দৃশ্যগুলো যখন চোখের সামনে, ঠিক তখনই কানে ভাসছিল গানে গানে মানবতার কথা বলা ভূপেন হাজারিকার এ কালজয়ী গানটি। মনে হচ্ছিল মানুষের প্রতি মানুষের হৃদয়টাকে স্ফিত করে মানবিকতাকে জাগিয়ে তুলতেই যেন গানটি গেয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তী এ গায়ক।
করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া কমানোর লক্ষ্যে যখন সরকার সারা দেশে গণপরিবহন, দোকানপাট, সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখার জন্য ঘোষণা করেছে, ঠিক তখনই রাস্তার ভিক্ষুক, দিনমজুর ও অসচ্ছল পরিবার সদস্যরা অসহায় হয়ে পড়েছিল।
ফেসবুকে এক স্ট্যাটাস যেন মানবতার সূতিকাগার
নিজ গ্রামের এসব মানুষের কথা চিন্তা করে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর গ্রামের সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম সুমন তার ফেসবুক আইডিতে এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে একটি স্যাটাস দেন।
তার এ স্যাটাসকে সাড়া দিয়ে গ্রামের তরুণসমাজ এবং কিছু সংখ্যক বিত্তবান লোক এগিয়ে আসে। তখন তিনি সকলের পরামর্শে একটি কমিটি গঠন করে এবং যার যার সাধ্যমতে ফ্রান্ড তৈরি করেন। এ ফ্রান্ডের অর্থ দিয়ে মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে সচেতন করা শুরু।
প্রত্যন্ত গ্রাম পর্যায়ে সচেতনতা কার্যক্রম ছড়িয়ে দিতে করছে মাইকিং। অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করছে জীবাণুনাশক সাবান ও ছিটিয়ে দিচ্ছে স্প্রে। বিতরণ করছেন খাবার সামগ্রী।
ফেসবুকে এক স্ট্যাটাস যেন মানবতার সূতিকাগার
এলাকার সিনিয়রদের সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য বেসিনে সাবান পানির ব্যবস্থা করেছে। গ্রামে বাজারে যেয়ে সবাইকে ঘরে থাকার আহবান জানাচ্ছে তরুণ সমাজ।কিভাবে সবাই মিলে করোনা ভাইরাস প্রতিরোধ করা যায় সেভাবে বার্তা পৌঁছে দিচ্ছে।(২৬ মার্চ) শুক্রবার দিনব্যাপী ১শত অসচ্ছল পরিবারের মাঝে সচেতনমূলক লিফলেট, মাস্ক, ১০কেজি চাউল, ৩কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১কেজি তেল, ১কেজি মসুর, ১টি সেভলন সাবান দিয়ে প্যাকেজ করে বিতরণ করেন।
তারা প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পন্য ও ঔষধের দোকানে গোল চিহ্ন দিয়ে দূরত্ব রেখা করে দিচ্ছেন।
তাদের এ উদ্যোগ দেখে গ্রামের সকল যুবক এ কর্মসূচিকে অভিনন্দন জানিয়ে অংশগ্রহণ করছে।
যারা উদ্যোগের শুরু থেকে আর্থিক এবং বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সানোয়ার জাহান ভূইয়া, এসপি মাসুদ (বাংলাদেশ পুলিশ), কেন্দ্রীয় শ্রমিকলীগের নেতা মো: আজাদ, জামাল মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাকের ভূইয়া, বন্ধন কমিউনিটির সেন্টারের মানিক, সৌদিআরব প্রবাসী রাসেল, লেলিন টিপু, রাজীব, মাসুদ,আলামীন, পায়েল, মহসিন, মিঠু, মাহবুব মাস্টার আনোয়ার হোসেন প্রমুখ।
সমন্বয়কারী রেজাউল করিম সুমন নতুন সময় কে জানান, ফেসবুকে আমার একটি স্যাটাস পেয়ে যে সবাই এক সাথে হয়েছে এর নামাই হলো মানবতা, মানুষ মানুষের প্রতি ভালোবাসা। এ ভালোবাসা শুধু আমাদের গ্রামে নয় সকল গ্রামে ছড়িয়ে যাক এটাই আমার প্রত্যাশা। আমি ভালোবাসা ও ধন্যবাদ জানাই যারা আমার ডাকে সাড়া দিয়েছেন তাদের প্রতি। কারণ তারা যদি আমার ডাকে সাড়া না দিতেন তাহলে একা আমার পক্ষে সম্ভব হতো না। আমাদের কমিটির সবাই প্রতিশ্রুতি দিয়েছে করোনা যতদিন প্রতিরোধ না হবে ততদিন এ অসচ্ছল পরিবারের পাশে থাকবো। জয় হোক মানবতার।