ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনা পজেটিভ শুনে ঘরে তালা দিয়ে পালালো রোগী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 June, 2020, 8:17 PM

করোনা পজেটিভ শুনে ঘরে তালা দিয়ে পালালো রোগী

করোনা পজেটিভ শুনে ঘরে তালা দিয়ে পালালো রোগী

যশোরে করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে পালিয়েছেন এক রোগী। শার্শা উপজেলার বাগআঁচড়ায় এ ঘটনা ঘটেছে। পলাতক রোগীর নাম মোহাম্মদ মোজাফফর হোসেন (৫০)।

জানা গেছে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের নিরাপত্তা প্রহরী তিনি। অফিসের পাশে পরিবার-পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন মোজাফফর।

খুলনার ফুলতলা উপজেলায় ওই ব্যক্তি অসুস্থতার কথা গোপন করে নিজ গ্রামে চলে গেছেন বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার (১৮ জুন) পাঠানো পরীক্ষার ফলে দেখা যায়, শার্শা উপজেলার তিনজন করোনা পজিটিভ। তার মধ্যে পল্লী বিদ্যুতের ওই কর্মীও রয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী। এরপর নিয়ম অনুযায়ী শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়।

বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডা. মতিয়ার রহমান জানান, বেলা আড়াইটার দিকে তিনি মোজাফফরের বাসভবন লকডাউন করতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বাসায় তালা দেওয়া।

প্রতিবেশিরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনে ঘরে তালা দিয়ে মোজাফফর অজ্ঞাত স্থানে চলে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status