ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
উপ-নির্বাচন: বেগমগঞ্জে আ.লীগ প্রার্থী জয়ী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 December, 2020, 11:54 AM

উপ-নির্বাচন: বেগমগঞ্জে আ.লীগ প্রার্থী জয়ী

উপ-নির্বাচন: বেগমগঞ্জে আ.লীগ প্রার্থী জয়ী

অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যদিয়ে শেষ হলো নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম জানান, নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম এক লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন ২৩ হাজার ২৫৮ ভোট পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১৪৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ১৬ হাজার ২৩৪জন।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা মৃত্যুবরণ করায় শূণ্যপদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারজন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status