ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর কাছে বৃদ্ধ হাবিবুর রহমানের ফরিয়াদ
লিটন গাজী
প্রকাশ: Saturday, 25 March, 2023, 8:34 PM

প্রধানমন্ত্রীর কাছে বৃদ্ধ হাবিবুর রহমানের ফরিয়াদ

প্রধানমন্ত্রীর কাছে বৃদ্ধ হাবিবুর রহমানের ফরিয়াদ

কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে জেলা পরিষদের লিজকৃত জায়গা থেকে হাবিবুর রহমানের দোকানঘর জোর পূর্বক দখল করেছে সন্ত্রাসীরা। উপজেলার ১নং ওয়ার্ডের কামারকেনা গ্রামের হাবিবুর রহমান হক মিয়া (৭০) দীর্ঘ ১৩ বছর যাবত লিজ সুত্রে দখলদার ও দোকান ঘরের মালিক। ২০২২-২০২৩ অর্থবছরেও জেলা পরিষদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ইজারা গ্রহণ করেন। কিন্তু জেলা পরিষদের ৬০৮, ৬০৯, ৪৩৭ দাগে ১৯ শতাংশ ভূমির মালিকানা দাবী করে সবুজ গং। এ ব্যপারে তারা আদালতে মামলা করে হেরে যায়। আদালতে সুবিধা করতে না পেরে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বৃদ্ধ হাবিবুর রহমানের দোকান ঘর ভাংচুর ও লুটপাট করে। ৪৩৮ দাগের অর্ধেক সম্পত্তি দখল করে নেয়।
জেলা পরিষদের মালিকানাধীন ৪৩৮, ৪৩৯ ও ৬১০ দাগের ১৮ শতাংশ জায়গার মাঠ পর্চা, দখল সূত্রে হাবিবুর রহমান মালিক থাকলেও তাকে উক্ত জায়গা থেকে জোর পূর্বক সম্প্রতি সন্ত্রাসীরা উচ্ছেদ করে।
উল্লেখ্য, হাবিবুর রহমানের জাবিয়ার উত্তরাধিকার সুত্রে উক্ত ভূমির মালিক ছিল। সরকারের প্রয়োজনেই তার পরিবার এই সম্পত্তি জেলা প্রসাসকের কাছে বিক্রি করে। সরকার এই জায়গা ক্রয় করলেও পরবর্তীতে যথাযথ কাজে লাগাতে পারেনি। ভূমির সাবেক মালিক হিসেবে তাই হাবিবুর রহমানকে শর্তসাপেক্ষে ১ বছর মেয়াদী লিজ প্রদান করে। যা এখনও চলমান। জেলা পরিষদের এই সম্পদ সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারের জন্য বৃদ্ধ হাবিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমি মন্ত্রী সহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status