ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বাগমারায় কোরআনের হাফেজদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 March, 2023, 10:37 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 March, 2023, 12:08 AM

বাগমারায় কোরআনের হাফেজদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল

বাগমারায় কোরআনের হাফেজদের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল

রাজশাহীর বাগমারায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার আল-কোরআনের হাফেজদের সাথে নিয়ে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ উপলক্ষে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানে সকল শ্রেণী পেশার মানুষের সাথে এক কাতারে ইফতার করার উদ্দেশ্যে মাস ব্যাপি শুরু করেছেন দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান মটর, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, কোরআনের হাফেজ এবং এলাকার সুধিজন। 

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস. এম. মাহাবুবুর রহমান । দোয়া ও ইফতার মাহফিল শেষে কোরআনের হাফেজদের মাঝে উপহার বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status