ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 March, 2023, 1:06 AM

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভার  আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক। 

শনিবার ২৫ মার্চ, বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম সেমিনার হলে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক  এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, মনিবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন  প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগবিভাগের উপধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাও আদর্শের সাথে কোন প্রকার আপোষ করা যাবে না এবংজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে ও মুক্তিকামী মানুষের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে কেউ যেন ছিনিমনি খেলতে না পারে সে ব্যাপারে তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status