|
চিটাগাং চেম্বার অব কমার্স নির্বাচনে ‘পরিবারতন্ত্র’ ফিরিয়ে আনার অপচেষ্টার অভিযোগ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চিটাগাং চেম্বার অব কমার্স নির্বাচনে ‘পরিবারতন্ত্র’ ফিরিয়ে আনার অপচেষ্টার অভিযোগ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক এসএম নুরুল হক বলেন, স্বৈরাচারের দোসর এম এ লতিফের প্রেতাত্মারা আবারো সুকৌশলে পারিবারিক চেম্বার গঠনের অপচেষ্টা চালাচ্ছে। এসএম হক অভিযোগ করে বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাতিল হওয়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের পুনরায় বহাল করে নির্দিষ্ট একটি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে তিনি চেম্বারকে আবারও ফ্যাসিস্টদের ব্যক্তিগত ও পারিবারিক দখলে নেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যে জানানো হয়, এম এ লতিফের ছেলে, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনরা ভুয়া ঠিকানা ও বানোয়াট কাগজপত্রের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলেছেন। এমনকি আপিল বোর্ডের ওপর চাপ প্রয়োগেরও অভিযোগ করা হয়। এসএম নুরুল হক বলেন, এটি ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকে স্তব্ধ করার এক নিন্দনীয় প্রচেষ্টা। আমরা চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ড ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি, এসব ভুয়া সংগঠন ও সদস্যদের অবিলম্বে সদস্য পদ বাতিল করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
