ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়ার হারাদিঘী গ্রামের ১৭ টি পরিবার পানি বন্দি
মুস্তাক আহমেদ, তেঁতুলিয়া
প্রকাশ: Thursday, 18 September, 2025, 12:55 PM

তেঁতুলিয়ার হারাদিঘী গ্রামের ১৭ টি পরিবার পানি বন্দি

তেঁতুলিয়ার হারাদিঘী গ্রামের ১৭ টি পরিবার পানি বন্দি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে হারাদিঘী গ্রামে প্রায় ১৭ টি পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দি। প্রবল বৃষ্টিতে বসতঘরে,  উঠানে, রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরী হয়েছে।  ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার শতাধিক মানুষের। নিরাপদ পানির অভাবে রান্না বান্নায় অসুবিধার সমুক্ষীণ হচ্ছে পরিবার গুলো।  জমা পানিতে বিভিন্ন রোগ ব্যধি ছড়াচ্ছে শিশুরা আক্রান্ত হচ্ছে।  

ভুক্তভোগীরা জানান, বৃষ্টি হলেই এখন সড়কসহ বাড়ির আঙ্গিনা ও ঘরে হাটু পানি। রান্না করে খাওয়ারও কোনো উপায় নেই। বাড়ীর উঠানে হাটু পানি দেখা গেছে। এক সপ্তাহ ধরে কয়েকটি পরিবারে চুলায় আগুন জ্বলেনি। 

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতার আশঙ্কা করছে বাসিন্দারা। এ ছাড়া পানি জমে থাকায় আমন মৌসুমে শতাধিক একর ফসলি জমিতে রোপন করা চারা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা আরও জানায়, হারাদিঘী- লালগছ সড়কে একটা সময় কালভার্ট ছিলো বর্ষার সময় কয়েকটি গ্রামের পানি প্রবাহিত হয়ে আসছিল। গত ৩ বছর আগে বর্ষার মৌসুমে এই সেতুর নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। 

এলাকার কিছু মানুষজন জমি কিনে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করতে থাকে। ঘর ও দেয়াল নির্মাণের ফলে পানি চলাচলের জায়গা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। পানি সরে যাওয়ার মতো ছোট রিং কালভার্ট থাকলেও সেটা দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সেখানেও শুরু হয় জলাবদ্ধতা। এরই মধ্যে ফের ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করে। এখনো পর্যন্ত সরকারিভাবে তাদের সহায়তায় কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বুড়া-বুড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য  তারিফ হোসেন (প্রধান) বলেন, গত ২ বছর থেকে এই কয়েকটি পরিবার  বর্ষার মৌসুম আসলেই পানিবন্দি হয়। সাবেক ইউএনও মহোদয়  একটি ইউড্রেনের ব্যবস্থা গ্রহণ করার কথা আশ্বস্ত করেছিলেন। তিনি চলে যাওয়ার পর সেটা আর হয়নি। বর্তমান ইউএনও মহোদয় স্যার একটা ইউড্রেনের ব্যবস্থা করে দিলে তাদের কষ্টটা কিছুটা লাঘব হবে। 

৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: তারেক হোসেন বলেন, কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে আছে। অপরিকল্পিতভাবে বাড়ি করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনা রয়েছে।  প্রয়োজনে সেলো মেশিন দিয়ে জলাবদ্ধতা দুর করা হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status