ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
খুলনায় আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 24 January, 2026, 10:08 PM

খুলনায় আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

খুলনায় আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি। শনিবার (২৪ জানুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী, বিএএম-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যাদের পরিবারবর্গসহ সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পে সেবা কার্যক্রম চলবে।

মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা, চক্ষু ছানি অপারেশন, দন্ত চিকিৎসাসহ সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। বিশেষ করে আধুনিক ব্যবস্থাপনায় চক্ষু ছানি অপারেশনের ব্যবস্থা থাকায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা পরামর্শ গ্রহণের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পাচ্ছেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন আনসার ও ভিডিপি সদর দপ্তরের উপপরিচালক (মেডিকেল) মেজর সাইদুজ্জামান তরফদার, এএমসি এবং খুলনা জেলা কমান্ডেন্ট মো. মিনহাজ আরেফিন। এ সময় আনসার-ভিডিপি সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে ১১ জন চিকিৎসকের একটি বিশেষ টিম, ছয়জন টেকনোলজিস্ট, খুলনা রেঞ্জের একজন চিকিৎসক এবং সদর দপ্তর ও রেঞ্জ কার্যালয়ের পাঁচজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টসহ আনসার-ভিডিপি সদস্যরা সম্মিলিতভাবে সেবা কার্যক্রম পরিচালনা করছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status