|
দরিদ্রদের পাশে বসে ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() দরিদ্রদের পাশে বসে ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বুধবার (৪ মার্চ) ৯ টার দিকে তিনি ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন। ব্র্যাকের সুবিধাভোগিদের সাথে চাটাইয়ে বসে মতবিনিময় করেন উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে। বৈঠকে ১জন প্রতিবন্ধিসহ ৫সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের পরিকল্পনার কথাও শুনেন জাইমা রহমান। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’ এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা। এটি সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে উঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য করার জন্য মূলত তিনি ব্র্যাকের কর্মসূচী পরিদর্শন করার জন্য আসেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
