|
গাজীপুরে ১৩ বছরের শিশুহত্যার রহস্য উদঘাটন
বড় ভাইয়ের হাতে খুন, শালবনে মাটি চাপা; দুইজনের স্বীকারোক্তি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() বড় ভাইয়ের হাতে খুন, শালবনে মাটি চাপা; দুইজনের স্বীকারোক্তি পুলিশ জানায়, গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় ১৩ বছর বয়সী রাহিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি বিকেবাড়ি পদ্মপাড়া এলাকার একটি শালবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় রাহিমের বাবা নুরুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন ও তার সহযোগী আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মোবাইল ফোন কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আলামিন তার বন্ধুকে নিয়ে রাহিমকে বনে ডেকে নেয়। সেখানে মাফলার দিয়ে গাছে বেঁধে এবং মুখে স্কচটেপ পেঁচিয়ে ভয় দেখানোর একপর্যায়ে গলাটিপে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বনেই গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
