ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
হজে যাওয়ার প্রাক্কালে গাজীপুরে কর্মজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 March, 2026, 11:15 AM

হজে যাওয়ার প্রাক্কালে গাজীপুরে কর্মজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল

হজে যাওয়ার প্রাক্কালে গাজীপুরে কর্মজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ২১ রমজান সন্ধ্যায় মহানগরীর গাছা থানার পূর্বপাড়া এলাকায় স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর কর্মজীবী দলের কার্যকরী সভাপতি মো. কামাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কামাল উদ্দিন জানান, আগামী এপ্রিল ২০২৬ সালে তিনি পবিত্র হজ পালন করতে সৌদি আরব গমন করবেন। সেই উদ্দেশ্যে তিনি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

হজে যাওয়ার প্রাক্কালে গাজীপুরে কর্মজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল

হজে যাওয়ার প্রাক্কালে গাজীপুরে কর্মজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল

কামাল উদ্দিন বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও হজ পালনের নিয়তে দোয়া ও ইফতারের আয়োজন করেছি। আমি সকল কবরবাসীর জন্য দোয়া চাই। এছাড়া জীবিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জন্যও সবার কাছে দোয়া কামনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন গাছা থানা কর্মজীবী দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, থানা কার্যকরী সভাপতি সোলাইমান ব্যাপারী।

এছাড়া ৩৬ নম্বর ওয়ার্ড কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. হিরণ দালুকদার, ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আলামিন সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status