ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরায় পাঁচ মন্দিরের দুর্ধর্ষ চুরি ১৮ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Thursday, 12 March, 2026, 11:19 AM

সাতক্ষীরায় পাঁচ মন্দিরের দুর্ধর্ষ চুরি ১৮ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে

সাতক্ষীরায় পাঁচ মন্দিরের দুর্ধর্ষ চুরি ১৮ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে

পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার  ভোররাত তিনট পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। চোরেরা মন্দিরগুলোর তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও রুপার গহনাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির এলাকায় মেসে থাকা কয়েকজন ছাত্র বুধবার ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে চুরির বিষয়টি জানতে পেরে তাদেরকে অবগত করেন। পরে ভোরে তারা মন্দিরে গিয়ে দেখেন— কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির, চৈতন্যদেব মন্দির ও রাধা-গোবিন্দ মন্দিরের সবকটি দরজারতিনি জানান, খোঁজ নিয়ে দেখা যায় চোরেরা প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালঙ্কার, রুপার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।

সাতক্ষীরায় পাঁচ মন্দিরের দুর্ধর্ষ চুরি ১৮ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে

সাতক্ষীরায় পাঁচ মন্দিরের দুর্ধর্ষ চুরি ১৮ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে কালীমাতার স্বর্ণের জিহ্বা, দুটি স্বর্ণের বালা, দুই জোড়া পেটি, দুই জোড়া শাঁখা, একটি স্বর্ণের চেইন, একটি নথ এবং কিছু রুপার গহনা। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status