ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পটুয়াখালীতে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 6:55 PM

পটুয়াখালীতে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

পটুয়াখালীতে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নিখোঁজ আসলাম শরীফ (২২) ও তার স্ত্রী জান্নাত বেগম (১৮)-এর লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-কালাইয়া রুটের ডবল ডেকার লঞ্চ ঈগলের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে তারা নিখোঁজ হয়েছিলেন।

শুক্রবার বিকালে আলোকি নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার ভোরে নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী লঞ্চ ঈগলের সঙ্গে একটি খেয়া নৌকা ধাক্কা লেগে উল্টে যায়। এতে নৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়।

ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মারা যান। এ সময় আসলাম ও তার স্ত্রী নিখোঁজ হন। শুক্রবার বিকালে আসলাম ও তার স্ত্রীর লাশ ভেসে ওঠে।

কালাইয়া নৌপুলিশের এসআই সোহাগ ফকির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status