ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
‘মুক্তি দিয়ে’ ভারতীয় সেনাদের বন্দীর ঘটনা চীনের অস্বীকার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 6:58 PM

‘মুক্তি দিয়ে’ ভারতীয় সেনাদের বন্দীর ঘটনা চীনের অস্বীকার!

‘মুক্তি দিয়ে’ ভারতীয় সেনাদের বন্দীর ঘটনা চীনের অস্বীকার!

ভারতের কাউকে আটকই করেনি বলে জানিয়েছে চীন। শুক্রবার এ তথ্য জানায় চীনা কর্তৃপক্ষ।

এর আগে, গত বৃহস্পতিবার ভারতীয় মিডিয়ায় চীনে বন্দী সেনাদের মুক্তির খবর প্রকাশ করা হয়। তাতে বলা হয়, শীর্ষ পর্যায়ের আলোচনার পরই চীন ভারতের ১০ জন সেনাসদস্যকে মুক্তি দিয়েছে।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান শুক্রবার এপিকে বলেন, ‘ভুল এবং ঠিক একদম পরিষ্কার। এই তথ্যের দায়দায়িত্ব ভারতের। চীন ভারতের কোনো ব্যক্তিকে আটক করেনি।’

অথচ একই ব্যাপারে ভারতীয় মিডিয়ার খবর সম্পূর্ণ উল্টো। শুক্রবার ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর ১০ জন ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status