ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কোন বিভাগে কতজন করোনা রোগী সুস্থ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 7:06 PM

কোন বিভাগে কতজন করোনা রোগী সুস্থ

কোন বিভাগে কতজন করোনা রোগী সুস্থ

গত ৮মার্চ দেশে প্রথম করানোভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ ১৯ জুন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৫৩৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৩৮৮ জনের।

আক্রান্তদের মধ্যে সরকারি-বেসরকারি হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে বিভাগ বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগের সর্বোচ্চ সংখ্যক ২৮ হাজার ৬৪৫ জন সুস্থ হয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৩৯৮ জন, রংপুর বিভাগে এক হাজার ৪১০, খুলনা বিভাগে ৮০০, বরিশাল বিভাগে এক হাজার ১৫৮, রাজশাহী বিভাগে এক হাজার ১৭, সিলেট বিভাগে এক হাজার ২৫১ এবং ময়মনসিংহ বিভাগে এক হাজার ২৬৯ জন সুস্থ হয়েছেন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status