ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনার নমুনা সংগ্রহকারী টিমের উপর হামলার চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 7:08 PM

করোনার নমুনা সংগ্রহকারী টিমের উপর হামলার চেষ্টা

করোনার নমুনা সংগ্রহকারী টিমের উপর হামলার চেষ্টা

কুমিল্লায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী টিমের উপর হামলার চেষ্টা হয়েছে। শুক্রবার জেলার মনোহরগঞ্জ উপজেলায় বিপুলাসার ইউনিয়নের জাওরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানা পুলিশের নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক মো.জাফর ইকবাল। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, বিপুলাসার এলাকায় করোনায় আক্রান্ত এক পজিটিভ রোগীর ১৮ দিন হয়ে গেছে। তাকে ১৪ দিন পরই সুস্থ ঘোষণা করার কথা। এমন অবস্থায় আমাদের নমুনা সংগ্রহকারী একটি টিম উপজেলার লক্ষণপুর থেকে নমুনা সংগ্রহ করে নাথের পেটুয়ায় নমুনা সংগ্রহ করতে যাচ্ছিল। সেখানে যাওয়ার সময় তাদের নির্দেশ দেয়া হয় যেন পজিটিভ আসা ওই রোগীকে সুস্থ ঘোষণা করার আগে যেন তার নমুনা সংগ্রহ করা হয়। রাস্তা খারাপ থাকায় গাড়ি রোগীর বাড়ি পর্যন্ত যেতে পারেনি, তাই রোগীকে মাস্ক, গ্লাভস পরে একা গ্রামের পাশেই একটি স্কুল মাঠে আসতে বলা হয়। তিনি স্বাস্থ্যবিধি মেনে যথাসময়েই সেখানে আসেন। কিন্তু তার নমুনা সংগ্রহের সময় স্থানীয় একদল লোক সেখানে এসে টিমকে ঘিরে ফেলে। এ সময় তারা এখানে কার অনুমতি নিয়ে নমুনা সংগ্রহ করতে এসেছে এই বলে মারমুখী হয়ে খারাপ আচরণ করেন।

পরে ওই টিমে থাকা দুইজন নারী চিকিৎসকের ওপর লোকজন হামলার চেষ্টাকালে তাদের রক্ষা করায় স্বাস্থ্য সহকারীদের ওপরও হামলার চেষ্টা করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় টিম সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফিরে আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।

এ দিকে বিকেলে মনোহরগঞ্জ থানা পুলিশের নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক মো. জাফর ইকবাল জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status